Executive MBA (IBA)

Executive MBA (IBA) খুঁটিনাটি

বছরে সাধারণত তিন বার ভর্তি পরীক্ষা হয় - ফেব্রুয়ারি-মার্চ, জুন-জুলাই,অক্টোবর-নভেম্বর , অর্থাৎ প্রায় চার মাস পর পর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় । সাধারণত ভর্তি পরীক্ষার প্রায় এক মাস আগে সার্কুলার হয় ।

### আবেদনের যোগ্যতা :

যে কোন প্রতিষ্ঠান থেকে যে কোন বিষয়ে অনার্স বা স্নাতক পাশ করতে হবে এবং সেই সাথে কমপক্ষে ৩ বছরের চাকরির/কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে । অভিজ্ঞতা না থাকলে আবেদন করা যাবে না । আবেদন করতে নির্দিষ্ট কোন পয়েন্ট লাগে না তবে শিক্ষা জীবনের কোন পরিক্ষাতেই ৩য় বিভাগ (Third Class ) গ্রহণযোগ্য নয় ।

### সময় ও খরচ :

মোট ৪৫ ক্রেডিট , কোর্স শেষ করতে সময় লাগবে কমপক্ষে ১ বছর ৮ মাস । এক বছরে ৩ সেমিস্টার । সর্বমোট খরচ প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা । তবে এই খরচ সময়ের সাপেক্ষে বাড়তেও পারে । ভর্তির সময় প্রায় ৭০ হাজার টাকা লাগে ।

###ক্লাসের সময় :

সাধারণত সপ্তাহে ৩ দিন ক্লাস করতে হয় । শুক্রবার - বিকেল ৩ টায় এবং শনি ও মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ।

###আবেদন প্রক্রিয়া : 

IBA website থেকে Application form ডাউনলোড করে বা সরাসরি IBA অফিস থেকে Form সংগ্রহ করা যাবে । আবেদন পত্রের সাথে ১৫০০ টাকা ব্যাংক ড্রাফ্‌ট/ পে অর্ডার , যাবতীয় সার্টিফিকেট/মার্কশীট এর ফটোকপি জমা দিতে হবে ।

**প্রাইভেট ইউনিভার্সিটি বা বিদেশ থেকে অনার্স পাশ করলে আবেদন করার আগে Dhaka University থেকে সার্টিফিকেট এর Equivalence (সমতুল্যতা ) যাচাই করিয়ে নিতে হবে । এই জন্যে সরাসরি IBA Admission office এ যেতে হয় ।

***********************ভর্তি পরীক্ষা*********************

ভর্তি পরীক্ষা দুই অংশে বিভক্ত -
###১। MCQ+লিখিত পরীক্ষা = মোট ৭৫ নম্বর , ৭৫ মিনিট

    MCQ               ................৩০ নম্বর …………..... ৩০ মিনিট
    লিখিত অংশ                       ........৪৫ নম্বর   ............... ৪৫ মিনিট

MCQ : এই অংশে তিন প্রকার প্রশ্ন থাকে ।
ক) ইংরেজি ভাষা(English Language)       .......১৫ টি
খ) এনালাইটিক্যাল এবিলিটি                  ....................৫ টি
গ) অংক        ...............................................১০ টি
………………………………………………….................
                                                                 মোট = ৩০ নম্বর

ক) ইংরেজি ভাষা(English Language ) :

এই অংশে সাধারণত Basic grammar , Sentence correction, Preposition, Reading Comprehension ইত্যাদি থাকে ।

খ)এনালাইটিকাল অ্যাবিলিটি :

##পাজল: কিছু সুত্র দিয়ে একটা ঘটনা দেওয়া থাকবে ১০-১৫ লাইনের ।তারপর ঐ ঘটনার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন দেওয়া থাকে । আপনাকে তার সমাধান করতে হবে ।এ রকম দুইটা বা তিনটা পাজল থাকে আর এই অংশে মোট ৪-৫ টা প্রশ্ন থাকে ।
##ক্রিটিকাল রিজোনিং : এই বিষয়টা নিয়মিত আসে না ।
এই অংশে ৩-৫ টা প্রশ্ন থাকে । কিছু ঘুরানো-প্যাঁচানো কথাবার্তা দিয়ে কয়েক লাইনের একটা অংশ থাকে । আপনাকে যুক্তি খাটিয়ে উত্তর বের করতে হবে ।

গ) অংক :

এই অংশের মোট ১০ টি প্রশ্ন থাকে । অংকগুলো সাধারণত স্কুল পর্যায়ের অর্থাৎ SSC পর্যন্ত আমারা এই দেশি ছাত্রছাত্রীরা যে অংকগুলো শিখে থাকি। পরীক্ষায় ক্যালকুলেটর ব্যাবহার করতে দেওয়া হয় না । তাই হাতে হাতে চটপট হিসাব করা জানা থাকলে ভালো হয় ।
### লিখিত অংশ : ২ টি বিষয় , মোট সময় ৪৫ মিনিট
পরীক্ষা শুরু হওয়ার ঠিক ৩০ মিনিট পরে আপানার কাছ থেকে MCQ এর উত্তরপত্র নিয়ে নেওয়া হবে । তারপর লিখিত অংশ শুরু করতে বলা হবে । এই অংশে সাধারণত কয়েক ধরনের প্রশ্ন আসতে পারে যেমন – Paragraph/ Essay , Argument analysis , Application ইত্যাদি । এই অংশে ভালো করতে হলে নির্ভুল ভাবে ইংরেজিতে লেখার দক্ষতা থাকতে হবে । দেখুন এই অংশে ভালো না করতে পারলে চান্স পাওয়া অসম্ভব তাই আগে থেকেই লেখার অভ্যাস করতে হবে ।

২। ভাইভা:

সাধারণত লিখিত পরীক্ষায় অংশ নেয় প্রায় ৫০০-১০০০ জন । প্রাথমিকভাবে লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে প্রায় ৬০ জনকে ভাইভার জন্য নির্বাচিত করা হয় । ভাইভার পর ৩০-৪০ জনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় । ভাইভাতে ভালো করতে না পারলে বাদ দিয়ে দেয় তাই সীট একাবারে fixed না ।ভাইভা সম্পূর্ণ ইংরেজিতে । উচ্চারণগত ভুল ধরা হয় না । আপনি কততুকু নির্ভুল ইংরেজি বলতে পারেন এবং কিভাবে বিভিন্ন প্রশ্নের যৌক্তিক ও বুদ্ধিভিত্তিক উত্তর দিতে পারেন সেটা পরীক্ষা করা হয় ।
##ভর্তি :চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার ২/৩ দিনের মধ্যে ভর্তি হতে হয় । ভর্তির সময় প্রায় ৭০ হাজার টাকা লাগে ।


( এই পরীক্ষায় প্রতি অংশে কমপক্ষে পাশ নম্বর পেতে হয় । কেউ একজন লিখিত পরীক্ষার সব অংশে ভালো নম্বর পেয়েছে তাহলে তাকে ভাইভার জন্য সুযোগ দেওয়া হবে , কিন্তু ভাইভাতে যদি খারাপ করে তাহলে তিনি বাদ পরে যাবেন । আবেদন করার জন্য শুধু SSC/O-level , HSC/A-level এবং Honors এ ন্যুনতম GPA/ CGPA লাগে , ভর্তি পরীক্ষার নাম্বারের সাথে এইসব রেজাল্ট/নম্বর/পয়েন্ট যোগ হয় না )

No comments:

Post a Comment